পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক: উদ্ধারে চেষ্টা চলছে

জাতীয় ডেস্ক :

হ্যাকড হওয়া নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজটি উদ্ধারে কাজ চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

আজ রোববার (৪ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কিছু অনুপযুক্ত কন্টেন্ট কিছুক্ষণের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে।

পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে। পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত করতে ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেখানে জানানো হয়, মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ