নিখোঁজের ৩দিন পর খালেই মিলল বিভীষণ বড়ুয়ার লাশ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে নাইক্ষ্যংছড়ি খাল থেকে বিভীষণ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ার মৃত কালা চান বড়ুয়ার ছেলে বিভীষণ।

- Advertisement -
google news follower

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয় চৌকিদার আহমদ উল্লাহর কাছ থেকে জানতে পেরে ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকার ছুরুত আলমের বাড়ির পাশের নাইক্ষ্যংছড়ি খালের উত্তর পার্শ্বে বালির মধ্যে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

নিহতের ছেলে রানা বড়ুয়া (২৪) বলেন, “আমার বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আমরা গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে এসে দেখি বাবার নিথর দেহ খালের পানিতে।”

এই ঘটনার বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই জুয়েল চৌধুরী বলেন, “লাশটি বালির মধ্যে আটকা ছিল এবং কিছুটা পচন ধরেছে।

মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা জানান, বিভীষণ বড়ুয়া একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এ রহস্যজনক মৃত্যু এলাকায় নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ