চট্টগ্রামের পাহাড়তলীর মুন্না আকতারের লাশ মিলল রাঙামাটির আবাসিক হোটেলে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা মো. আবদুল কাদেরের স্ত্রী মুন্না আক্তারের মরদেহ পাওয়া গেছে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারস্থ একটি আবাসিক হোটেলে।

- Advertisement -

গতকাল রোববার রাতে হোটেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -
google news follower

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আবাসিক হোটেলের কর্মীরা একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত নারীর লাশটি দেখতে পান। তাঁকে দরজা ভেঙে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবাসিক হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনকে আটক করে পুলিশ।

- Advertisement -
islamibank

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রেজিস্টারে ওই নারীর নাম লেখা রয়েছে, মুন্না সরকার। ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার ধানমন্ডি।

তবে খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে আসা মো. আবদুল কাদের নামের এক ব্যক্তি জানিয়েছেন, নিহত নারী তাঁর স্ত্রী মুন্না আক্তার। এক সন্তানের জননী ছিলেন মুন্না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ