ব্রিজের পাশে পড়ে থাকা কার্টুনে মিললো নবজাতকের মরদেহ

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি পৌরসভার ব্রিজের সংলগ্ন ময়লার স্তুপে পড়ে থাকা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটা দিকে পৌরসভার ব্রিজ পাশে ময়লা স্থানে কার্টন বক্স থেকে মৃত নবজাতককে পাওয়া গেছে। পরে পুলিশকে জানানো হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

- Advertisement -
google news follower

এই ব্যাপারে বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা ফোন রিসিভ করেননি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সদ্য মৃত নবজাতককে একটি কার্টন বক্সের করে রেখে যায়। আমরা খবর পেয়ে উদ্ধার করে পোস্টমর্টেম করতে সদর হাসপাতালে প্রেরণ করি।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ