চলন্ত প্রাইভেটকারের ওপর পড়ল কাভার্ডভ্যান, বাবা-মাসহ ২ ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -

শুক্রবার (২২ আগস্ট) বাজারের হোটেল নূরজাহান সংলগ্ন এলাকার ইউ-টার্নে চলন্ত প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

- Advertisement -
google news follower

একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন: মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে প্রাইভেট কারচালক আবুল হাশেম (৫০) ও আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। তারা সকলেই কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।

- Advertisement -
islamibank

স্থানীয়রা জানান, নিহতরা হোটেল নূরজাহানে এসে খাওয়া দাওয়া করেছিলেন। এরপর কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। ইউটার্নের কাছে পৌঁছালে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি হয়ে যায় প্রাইভেট কারটি।কাভার্ডভ্যান

কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে কড়া ব্রেক করলে কাভার্ডভ্যান উল্টে পড়ে এবং প্রাইভেট কারের ওপর গিয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, এর আগে কাভার্ডভ্যানটি অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ