জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক

রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে এই সাংবাদিক সম্মেলন ডেকেছে দলটি।

- Advertisement -
google news follower

এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

- Advertisement -
islamibank

এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ