শাহরুখ খানের নতুন লুক ভাইরাল

অনলাইন ডেস্ক

অভিনেতা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার পরবর্তী ছবি কিং-এর শুটিং বন্ধ রেখেছিলেন।

- Advertisement -

তবে বাদশা ফের ফিরলেন সেটে। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে দেখা গেল ছবির সেটে। তার নতুন লুকে ভক্তদের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

- Advertisement -
google news follower

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিই সেই কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাটিংয়ে চুল, গায়ে সাদা টি-শার্টে শাহরুখ।

যা দেখেই ভক্তদের মাঝে ওঠে আলোচনার ঝড়। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় স্পষ্ট রূপ নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকে গেছে। তবে যতটুকু দেখা গেছে, তাতেই মুগ্ধ ভক্তরা।

- Advertisement -
islamibank

শুধু তাই নয়, এদিকে শাহরুখ ভক্তরা এআই ব্যবহার করে কয়েকটি আর্টিফিশিয়াল ইমেজও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

সেই ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে স্পাইক করা সাদা চুল, চোখে চশমা আর খোঁচা খোঁচা দাড়ি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেসব ছবি, আর ভক্তদের একাংশ মনে করছেন, ঠিক এই রূপেই পর্দায় হাজির হবেন বলিউড বাদশাহ।

২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ দিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি।

এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েলরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ