থুতু নিক্ষেপ: আরও বড় শাস্তি পেলেন সুয়ারেজ

অনলাইন ডেস্ক

লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের গায়ে থুতু ছিটিয়ে কঠোর শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান সুপারস্টার লুইস সুয়ারেজ।

- Advertisement -

গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপ ফাইনালে অসদাচরণের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে লিগস কাপ কর্তৃপক্ষ তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল।

- Advertisement -
google news follower

৩৮ বছর বয়সী সুয়ারেজ ম্যাচ চলাকালীন সিয়াটলের কোচিং স্টাফের এক সদস্যের দিকে থুতু নিক্ষেপ করেছিলেন। এ ঘটনায় লিগস কাপ শৃঙ্খলা কমিটি তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যা তিনি আগামী আসরে পূর্ণ করতে পারবেন।

পাশাপাশি এমএলএস কর্তৃপক্ষ তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে শার্লট এফসি, সিয়াটল সাউন্ডার্স এবং ডিসি ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচগুলোতে তাকে দেখা যাবে না।

- Advertisement -
islamibank

সুয়ারেজের এই নিষেধাজ্ঞা ইন্টার মায়ামির জন্য কঠিন সময় বয়ে আনল। সদ্য সমাপ্ত লিগস কাপ ফাইনালে তারা ৩-০ গোলে সিয়াটলের কাছে হেরে এসেছে। আগামী লিগস কাপের আসরও তিনি পুরোপুরি মিস করবেন।

এবার এমএলএস লিগ টেবিলের শীর্ষে টিকে থাকতে হলে তাদের আক্রমণভাগে নতুন করে সমন্বয় গড়তে হবে। শুধু দল নয়, এই ঘটনায় সুয়ারেজের ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

ফুটবল মাঠে অবশ্য সুয়ারেজের এমন কাণ্ড নতুন নয়। এর আগে তিনবার প্রতিপক্ষকে কামড় দিয়েছেন, ২০১১ সালে বর্ণবাদী মন্তব্যের জন্য আট ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

২০১৪ বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনিকে কামড়ানোর জন্য চার মাসের নিষেধাজ্ঞা, লিভারপুলে ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ানোর জন্য ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং আয়্যাক্সে ওটম্যান বাক্কালের কাঁধ কামড়ানোর জন্য সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ