ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের লাইভ করার সময় তারিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি ‌চ্যানেল এস এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

- Advertisement -

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

হাসপাতালে সহকর্মী শফিক আহমেদ জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে লাইভ করার সময় হঠাৎ মাথা ঘুরে পরে যান। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

তিনি আরও জানান, শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবির কার্জন হলের সামনে থেকে সহকর্মীরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ