বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটককৃতরা হলো— কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বাসিন্দা মো. হাসান (২৫), এনাম করিম (২৫), মো. আয়াস (২১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়।

- Advertisement -
islamibank

এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি একটি ব্যাগ বহন করে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানায়, ঘনঘন বিজিবির অভিযানে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার কার্যক্রম অনেকাংশে কমে এসেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ