চট্টগ্রামে ট্রাকচাপায় নারী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকার পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাসিমা বেগম (৪৫)। তিনি রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

- Advertisement -
google news follower

জানা যায়, নাসিমা বেগম তার স্বামী জাহাঙ্গীরের মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। বাইকটি অক্সিজেনের পাবলিক স্কুল গেট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে।

একই সময়ে পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নাসিমা বেগম। স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

- Advertisement -
islamibank

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় টিম বায়েজিদ।

স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটির চালক রিপনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ