সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী: মীর হেলাল

অনলাইন ডেস্ক

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় শহীদ জিয়ার জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশী। এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল।জাতি জব ঝঝঝজজ এবার জনগণের ভোটে রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জাতিকে একটি বৈসম্যহীন সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিবেন।

- Advertisement -

আগামী দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে বলে হুশিয়ার করে মীর হেলাল দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবলার আহ্বান জানান ।

- Advertisement -
google news follower

তিনি আজ হাটহাজারী সদরে পার্বতী স্কুল মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

ব্যারিস্টার হেলাল বলেন, গত দেড়দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী নানান কায়দায় দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার খেলা খেলেছে। মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে । এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে চিনিমিনি খেলেছে তা আর কোনদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।

- Advertisement -
islamibank

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার লায়ন অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্য বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচীব গিয়াস উদ্দিন চেয়ারম্যান উত্তর জেলা সাবেক বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, শাহেদুল আজম, এড. রিয়াদ উদ্দিন,বিএনপি নেতা আলহাজ্ব রহমতুল্লাহ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন আলী, ডা: আবুল খায়ের উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচীব আকবর আলী উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা জাসাসের সভাপতি কাজি সাইফুল ইসলাম টুটুল , জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি,সৈয়দ মোস্তফা আলম মাসুম শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সহ সভাপতি বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যান ফ্রন্টের হাটহাজারী উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশ, সদস্য সচীব শিমুল কুমার নাথ,উপজেলা যুবদলের সচিব নুরুল কবির, জি এম সাইফুল , কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফি, প্রমুখ নেতৃবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ