শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন নৌজাহাজ

অনলাইন ডেস্ক

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড।

- Advertisement -

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আইএসপিআর।

- Advertisement -
google news follower

এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে।

- Advertisement -
islamibank

এর ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে।

সফরকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ