সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায় সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

- Advertisement -

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন।

- Advertisement -
google news follower

জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। ফলে এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়েছেন এনসিপি নেতা হাসনাত।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি এই সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।

- Advertisement -
islamibank

এ সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ