চট্টগ্রামে ডীপ সী ডকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীর ডীপ সী ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামের এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

- Advertisement -

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে।

- Advertisement -
google news follower

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

- Advertisement -
islamibank

এদিকে, এরআগে গত ২ জুন এফবি ‘সী হার্ট-১’ নামের একটি জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। তারাও নোয়াখালী জেলার বাসিন্দা ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ