এইচএসসিতে এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক

গেল ১৬ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

- Advertisement -

চলতি বছর নিয়ে টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে মেয়েরাই।

- Advertisement -
google news follower

এদিকে আজ বৃহস্পতিবার সকালে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।

পাসের দিক দিয়ে এবারও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে।

- Advertisement -
islamibank

চলতি বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছেলেদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। ছেলেদের তুলনায় চার হাজার ৯৯১ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এই ব্যবধান আরও স্পষ্ট। সেখানে ছেলেদের তুলনায় ৮৭ হাজার ৮১৪ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে।

আর জিপিএ-৫ এর ব্যবধানও বেশ। ছেলেদের তুলনায় পাঁচ হাজার ৯৭ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ