মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক

হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে—কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩)। তিনি হত্যা মামলার আসামি।

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮)। তাকে চুরির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।

- Advertisement -
islamibank

উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান বাপ্পি (৩৬), একই গ্রামের এনামুল হকের ছেলে নুর উদ্দিন সেলিম (৪০), মধ্যম মিঠানালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (৫০) এবং মিঠানালা ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮)কে চোলাই মদ ও ইয়াবা সেবনের অপরাধে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ।

এছাড়া প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের ছৈয়দুল হকের ছেলে শাহাদাত হোসেন মামুন (৪৮), একই গ্রামের আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম মনাই (৫৫), মৃত অহিদুল রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০),
মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০) এবং গজারিয়া গ্রামের মৃত শফিউল্লাহ ছেলে বাচ্চু মিয়া (৫৬)কে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান গণমাধ্যমকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর ও মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সবাইকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ