নগরীর ৪০টি বড় রাস্তার টেন্ডার হয়েছে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নগরীর ৪০ টা বড় বড় রাস্তার টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ শীঘ্রই দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন।’

- Advertisement -

বুধবার সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজী শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

মেয়র বলেন, আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য এক বিশেষ দিন—এই সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দ মানুষের মুখে দেখে মনে হচ্ছে, আজ যেন ঈদের উৎসব।

এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে আমি নাগরিক দায়িত্বের পাশাপাশি এক মানবিক অঙ্গীকার পূরণ করতে পেরেছি বলে মনে করছি।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম মেয়র হলে এই সড়কটিকে আমি দখল থেকে উদ্ধার করে উন্নত সড়ক করে দিব। মেয়র হিসেবে নয়, একজন নগরবাসী হিসেবে আজকের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারায় আমি পরম তৃপ্তি অনুভব করছি।’

মেয়র ঘোষণা দেন, এই রাস্তা এখন থেকে হবে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত এলাকা। কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না।

প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটিকে সৌন্দর্যবর্ধন করা হবে। এ এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র ও হাসপাতাল আছে।

এই সড়ক নগরীর ২৪ ও ২৭ নং এলাকার সড়ক ব্যবহাকারীদের যাতায়াতকে সহজ করবে। সড়কটি এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বশক্ত প্রতিরোধ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

দক্ষিণ আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকান্দার, চসিক নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদসহ অন্যান্যরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ