পরোয়ানাভুক্ত আসামি বাঁশখালীর শামসুল ধরা পড়েছে চট্টগ্রাম শহরে

অনলাইন ডেস্ক

ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শামসুল আলম (৫০) কে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

গ্রেপ্তারকৃত শামসুল আলম বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম ডোমরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানায় দায়ের করা দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম।

গোপন সংবাদের ভিত্তিতে নগরের চাঁদগাঁও বোর্ড স্কুল সংলগ্ন রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্য পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র এবং ১টি হত্যা মামলা।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-৭, চট্টগ্রাম।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুর ১২টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ