বিআরটিএর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে আজ (৯ম বার) ২২ অক্টোবর বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫” উদযাপিত হল।

- Advertisement -

দিবসটি উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সওজ চট্টগ্রাম কর্তৃক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -
google news follower

সকাল ৯.০০টায় একটি বর্ণাঢ্য রেলি নগরীর ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে শেষ হয়।

রেলি পরবর্তী চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপির ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্রাক, সাংবাদিক প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -
islamibank

আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আলোচনা সভা পরবর্তী চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের (০৯ জন) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং সর্বমোট ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. জিয়া উদ্দিন, সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, জেলা প্রশাসক, চট্টগ্রাম সাইফুল ইসলাম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, জেলা প্রশাসন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আবছা রহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরীসহ অন্যান্যরা।

আলোচনা সভা পরবর্তী নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইন-এর মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ