চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত করে পলায়ন, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (২২ অক্টোবর) নগরের ইপিজেডের আকমল আলী বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন– আনোয়ারা বরুমছড়া এলাকার মো. ইমাম হোসেন ওরফে আকাশ (২৫), একই এলাকার মো. হোসেন (১৯), ভোলার রাব্বি ওরফে ছোট আকাশ (১৯), কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলা ক্রসিং এলাকার আছমা (২৮), কাঠগড় এলাকার মো. মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২৪)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারার ফাঁক গলে পালিয়ে যায় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ।

- Advertisement -
islamibank

ওই রাতে ইমামকে ছিনিয়ে নিতে হাসপাতালের ভেতরে তিনজন—এক পুরুষ ও দুই নারী অতর্কিত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন।

পরে ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ