চসিকে ৪০ কোটি টাকা পৌরকর জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এ অভিযান পরিচালনা করেছে দুদকের টিম।

- Advertisement -

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সিটি করপোরেশনের তদন্ত প্রতিবেদনে উদঘাটিত হয় এ জালিয়াতি।

- Advertisement -
google news follower

ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকনট্রেড লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নির্ধারিত পৌরকর পাল্টে দেয়া হয় ঘষামাজা করে।

প্রকৃত বার্ষিক মূল্যায়ন পরিবর্তন করে প্রতিটিতে ২০ কোটি টাকা করে পৌর কর কমানো হয়েছে মোট ৪০ কোটি টাকা।

- Advertisement -
islamibank

দুই হোল্ডিং মালিকের যোগসাজশে এ অনিয়ম করেছেন সংস্থাটির কয়েকজন কর–কর্মকর্তা ও উপ–কর কর্মকর্তা।

এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত আছে হিসাব সহকারীও। ঘটনা তদন্তে চসিকের সংশ্লিষ্ট শাখায় অনুসন্ধানে আসে দুদকের টিম।

এসময় ফিল্ড বুক, বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলেন দুদক।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ