মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।

- Advertisement -

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে থাই রাজপ্রাসাদ জানিয়েছে।

- Advertisement -
google news follower

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ন তার মায়ের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

- Advertisement -
islamibank

রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে এবং রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।

রানির মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ