চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

- Advertisement -
google news follower

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভিং দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫), কাকরা ইউনিয়নের মাঝকাকরা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) ও বদরখালী ইউনিয়নের টেকপাড়ার মো. মাহমুদুল হকের ছেলে মো. আমছার (৩২)।

- Advertisement -
islamibank

জেলা পুলিশের মুখপাত্র অলক বিশ্বাস বলেন, সোমবার সন্ধ্যায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কিছু দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পায় পুলিশ।

পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।

এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

জেলা পুলিশের এ মুখপাত্র আরও জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ