ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন-অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে সরাইলের বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী নিহত হন।

- Advertisement -
islamibank

ওসি আরও জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ