সাতকানিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নমীতা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টার বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া বুড়ির দোকান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত নমীতা বৈদ্য উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার অনীল চন্দ্র বৈদ্য’র স্ত্রী।

নিহত নারীর ছেলে পলাশ বৈদ্য বলেন, সকালে আমার মা কার্তিক পূজার জন্য ফুল তুলতে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় বান্দরবানগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেন।

- Advertisement -
islamibank

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, দুর্ঘটনার খবর আমরা পাইনি। আমাদের কেউ অভিযোগ করে নাই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ