জকসু নির্বাচন/ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর শাখা ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের প্রাঙ্গনে এ প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম।

- Advertisement -
google news follower

প্যানেলে শীর্ষ তিন পদে রয়েছেন সহসভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ও সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অন্যান্য পদে রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জারজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. সোহাগ আহমেদ।

- Advertisement -
islamibank

নির্বাহী সদস্য পদে রয়েছেন শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রচারণা চলবে। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ