পঞ্চগড়ে হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের এই জেলাজুড়ে এখন শীতল আবহাওয়া বিরাজ করছে।

- Advertisement -

গত চার দিন ধরে কুয়াশা, উচ্চ আর্দ্রতা এবং উত্তরের হিমেল হাওয়া মিলিয়ে শীতের প্রকোপ আরও বেড়েছে।

- Advertisement -
google news follower

রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

যদিও ঘন কুয়াশা ছিল না, তবুও হালকা কুয়াশার পর ঝলমলে রোদ উঠলেও প্রচণ্ড আর্দ্রতা ও শীতল বাতাস শরীরে বাড়তি শীত অনুভব করাচ্ছে।

- Advertisement -
islamibank

এর আগের দিন শনিবার একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

দুপুরে রোদের উপস্থিতি থাকলেও দিন-রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি টের পাওয়া যাচ্ছে।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত থেকেই শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রোববার তা আরও কমেছে।

তিনি জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ