সিলেটে আগুনে ৩ স্কুল শিক্ষার্থী দগ্ধ

অনলাইন ডেস্ক

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে তিন শিক্ষার্থী

- Advertisement -

স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত এক শিক্ষার্থীকে দ্রুত ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যালয়ের ক্লাস বিরতির সময়ে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়। বিরতির সময় বিদ্যালয়ের দফতরি সমিরণ শব্দকর শিক্ষার্থীদের দিয়ে ময়লা সংগ্রহ করান।

পরে তিনি ময়লা পুড়াতে আগুন জ্বালান এবং শিক্ষার্থীদের আগুনের কাছে ময়লা দিতে বললে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে তিন শিক্ষার্থী দগ্ধ হয়।

দগ্ধ শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির ছাত্র সালমান আহমদ, তৃতীয় শ্রেণির মুরসালিন আহমদ ও রায়হান আহমদ। এদের মধ্যে সালমান আহমদের অবস্থা গুরুতর। তার বাম চোখে আগুনের লুঙ্গা পড়ায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে।

ঘটনার পর শিক্ষকরা সালমানকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং তার পরিবারকে খবর দেন। এমন ঘটনায় শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করানোর কারণে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনায় আমরা দুঃখিত।

ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজ করানো গ্রহণযোগ্য নয়। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ