বাগেরহাটের নিজাম হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

জিয়া মঞ্চ, বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মো. নিজাম কাজী হত্যা মামলায় মো. সুফিয়ান শেখ (২৮) নামের এক পলাতক আসামিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

- Advertisement -

গত ২৭ নভেম্বর রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সুফিয়ান শেখ চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।

- Advertisement -
google news follower

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মামলার বরাত দিয়ে জানান, প্রায় আট মাস আগে উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে জিয়া মঞ্চের সভাপতি মো. নিজাম কাজীকে (৫০) পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

- Advertisement -
islamibank

আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই মো. জামাল কাজী বাদী হয়ে গত ১২ মার্চ চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ