অন্তর্বর্তী সরকার ৩ মাসের মধ্যেই দায়িত্ব বুঝিয়ে দিতে পারবে: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সম্পন্ন করে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে।

- Advertisement -

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হযরত মাওলানা সূফী মুফতি আজানগাছী (রহ.) প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের আয়োজিত ২৯তম বিশ্বজনীন প্রার্থনা সভায় মন্তব্যটি করেন তিনি।

- Advertisement -
google news follower

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির বাণী রয়েছে, কিন্তু আমরা সেই ধর্মকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করি। মত, পথ ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ শান্ত থাকলে অর্থনীতির অগ্রগতি সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগও বাড়বে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ