বোয়ালখালীতে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মুছার বাপের বাড়ির নিজ ঘর থেকে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

মৃত ওই মাইক্রোবাস চালকের নাম ফরহাদ হোসেন রাজু (৩০)। তিনি ওই বাড়ির মো.হারুনুর রশীদের ছেলে। রাজু এক সন্তানের জনক। সে বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। মোবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তার ছোট ভাই মো.রাহুল জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামিয়ে ফেলে।

- Advertisement -
islamibank

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ