বিআরটিসি ডিপোতে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে রাখা দুটি যাত্রীবাহী বাসে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে ডিপোর ভেতর আগুন দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -
google news follower

তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুই বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বিআরটিসি সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, এটি সরাসরি নাশকতার ঘটনা।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘আজই আমার বদলির কথা ছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যোগ দিতে আগ্রহী নন। বদলি ঠেকাতে পরিকল্পিতভাবেই এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমার ধারণা।’

তিনি আরও বলেন, স্থানীয় সহকর্মী ও এলাকাবাসীরা সবসময় সহযোগিতাপূর্ণ ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ও কোনো সমস্যা হয়নি। তাই এটি সাধারণ মানুষের কাজ নয় পরিকল্পিত অপকর্ম।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ