দেশের পথে জোবাইদা রহমান

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান।

- Advertisement -

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

- Advertisement -
google news follower

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ফ্লাইটটি সিলেট হয়ে বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১০টায় ঢাকায় অবতরণ করতে পারে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকালে দেশে ফেরার পর দুই ঘণ্টা বিরতি নিয়ে শ্বাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন জোবাইদা। মূলত কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে বিলম্ব করছে। মধ্যরাতে আসার কথা থাকলেও শুক্রবার ভোরে এটি ঢাকায় অবতরণ করতে পারে।

- Advertisement -
islamibank

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে অবতরণ করলে তারা সেটিকে ইনস্পেকশন করবেন। তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের পর খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে।

খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ