বিপিএল শুরু আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

অনলাইন ডেস্ক

বিপিএলের আসন্ন ১২তম আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন মালিকানায় আসছে চট্টগ্রাম রয়েলস, যেখানে আসরের শুরু হওয়ার আগেই বড় পরিবর্তন দেখা দিয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম রয়েলসের ম্যানেজার ও মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছেন।

- Advertisement -
google news follower

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি চট্টগ্রাম রয়েলসের সাথে আর নেই।

চট্টগ্রাম রয়েলসের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া কোচিং স্টাফে রয়েছেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো।

- Advertisement -
islamibank

অন্যদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও শেষ মুহূর্তে কোচিং স্টাফ চূড়ান্ত করেছে।

রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক দায়িত্ব পালন করবেন।

রাজশাহী রয়্যালসের প্রধান কোচ হান্নান সরকার, ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড, সিলেট থান্ডার্সের প্রধান কোচ সোহেল ইসলাম এবং নোয়াখালী পাইলটসের প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন।

বিপিএলের ১২তম আসর উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে এই কোচিং পরিবর্তন ও নতুন সাজেশনের মাধ্যমে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ