চট্টগ্রাম মহানগরে সব থানায় ওসি পদে রদবদল

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

- Advertisement -
google news follower

রদবদলের তালিকায় কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঠানো হয়েছে পাঁচলাইশ মডেল থানায়। সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে দেওয়া হয়েছে বন্দর থানা।

বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় এবং পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়।

- Advertisement -
islamibank

চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানায়। খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।

ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায় এবং হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়।

আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা। পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।

কর্ণফুলী থানার মো. জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে খুলশী থানায় এবং বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ যাচ্ছেন পতেঙ্গা থানায়।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ।

এই রদবদলে ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নির্দেশনাটি সঠিক।

প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ