বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গায়ক নচিকেতা

অনলাইন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -
google news follower

ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। শারীরিক অসুস্থতার কারণে আসানসোলে শো বাতিল করেছেন এই কণ্ঠশিল্পী।

- Advertisement -
islamibank

আজ রোববার (৭ ডিসেম্বর) শো করার কথা ছিল তার। এছাড়াও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়।

এরপর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে।

এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ