নাটকীয় জয়ে শীর্ষ দখল করলো পিএসজি

অনলাইন ডেস্ক

দুই দফায় দুই গোলে এগিয়ে গেল পিএসজি। প্রতিবারই ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল লিগ টেবিলের তলানির দল মেজ। তবে শিরোপাধারীদের জয় আটকাতে পারল না তারা।

- Advertisement -

প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ান ম্যাচটি ৩-২ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে পিএসজি।

- Advertisement -
google news follower

চোট-জর্জর পিএসজিকে ৩১তম মিনিটে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কতাঁ। তিন মিনিট পরই একটি গোল শোধ করেন মেসের দেমিনগেত।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা দিজিরে দুয়ে পিএসজির দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ৬৩তম মিনিটে।

- Advertisement -
islamibank

তবে ৮১তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন জিওর্জি। বাকি সময়ে যদিও চমক জাগানিয়া কিছু আর করতে পারেনি তারা।

চোটের জন্য উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও মার্কিনিয়োসকে এই ম্যাচে পাননি পিএসজি কোচ লুইস এনরিকে।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা পেছনে ফেলে, ঘরোয়া লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।

১৬ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৩৬। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস। রোববার নিসের বিপক্ষে জিতলে আবার শীর্ষে উঠবে তারা।

পিএসজির সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে মেস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ