কাজী গোলাম আহাদ সড়কের নামকরণ ফলক উন্মোচন।

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম আহাদ (কিউ জি আহাদ)-এর নামে একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

কাজি গোলাম মুঈনউদ্দিন ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

- Advertisement -
google news follower

ফলক উন্মোচন শেষে মেয়র ডাঃ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, কাজী গোলাম আহাদ ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নামে এই সড়কের নামকরণ নতুন প্রজন্মকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নের পাশাপাশি যারা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।”

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এম এ বকর, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সালাউদ্দিন কায়ছার লাভু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কাজী গোলাম আহাদের মতো গুণী ও সমাজহিতৈষী ব্যক্তিদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ সমাজে সম্মানবোধ ও মূল্যবোধ জাগ্রত করে।

অনুষ্ঠান শেষে কাজী গোলাম আহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ