উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

অনলাইন ডেস্ক

গ্যাস সংযোগ পাওয়ায় উৎপাদনে ফিরেছে দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

- Advertisement -

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

এর আগে ২০২৪ সালের ১৫ জানুয়ারি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কোম্পানি। ওইদিন থেকেই যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

- Advertisement -
islamibank

প্রায় ২৩ মাস ৯ দিন পর গত ২৪ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সংযোগ দেয়।

পরে কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি মেরামত করে গতকাল বিকেলে উৎপাদন শুরু করে। এই কারখানার দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা এক হাজার ৭০০ টন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ