শহীদের বাবাকে দিয়েই শিবিরের সদস্য সম্মেলন উদ্বোধন

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন চলছে।

- Advertisement -

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সব সদস্য অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

- Advertisement -
google news follower

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী শহীদ মুনতাসির আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান।

উদ্বোধনকালে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং ছাত্রশিবিরের গুমকৃত সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন।

- Advertisement -
islamibank

সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে।

দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন–২০২৫ এর কার্যক্রম সমাপ্ত হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ