পোস্টাল ব্যালটে ভোট দিতে ১২২৪৯৮৭ প্রবাসীর নিবন্ধন

অনলাইন ডেস্ক

বিদেশে বসে থেকে নিজের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে ১২ লাখ ২৪ হাজার ৯৮৭ জন প্রবাসী নিবন্ধন করেছে।

- Advertisement -

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ০১টা ৫৮ মিনিটে ইসির ওয়েব সাইটে (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

- Advertisement -
google news follower

ওয়েভসাইটে সর্বশেষ তথ্যমতে মোট ১২,২৪,৯৮৭ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ১০,৫৬,৬৭০ এবং মহিলা ১৬৮,৩১৫। অনুমোদিত হয়েছে ১২,১৩,৯৪৮ জন এবং বাকি ১১০৩৯ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে শেষ সময় ৩১ ডিসেম্বর থাকলেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

- Advertisement -
islamibank

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ