শুরু হয়েছে হায়ার প্রেজেন্টস কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন–৭

অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে হায়ার প্রেজেন্টস কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল – সিজন ৭। রাজধানীর পুলিশ স্টাফ কলেজ মাঠ, মিরপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৩টি দল, যারা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে লিগ পর্বের ম্যাচগুলোতে অংশগ্রহণ করছে।

- Advertisement -

এই আয়োজনটি এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ক্রিকেটপ্রেমী সদস্যদের জন্য উন্মুক্ত, যেখানে খেলাধুলার পাশাপাশি ব্যাচভিত্তিক সৌহার্দ্য ও বন্ধনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

উদ্বোধনী দিনে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব ম্যাচে বিজয়ী দলগুলো হলো—

১. মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও ৩৩ রানে পরাজিত করে মিরপুর কিংসকে

- Advertisement -
islamibank

২. Y2K চ্যালেঞ্জার্স ৯ উইকেটে জয় পায় লক্ষ্মীপুর রয়্যালসের বিপক্ষে

3. স্টার অব কুষ্টিয়া ৮ উইকেটে পরাজিত করে নাইন্টিস মাস্টারমাইন্ডসকে

4. মিলেনিয়াম মাস্টার্স ২৮ রানে জয় পায় সিলেট টাইগার্সের বিপক্ষে

5. টিম ব্যাকবেঞ্চার্স ১৮ রানে পরাজিত করে টিম মাইটি সিক্সার্সকে

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২, ৩, ৯, ১০, ১৬, ১৭, ২৩ ও ৩০ জানুয়ারি ২০২৬—মোট ৮টি নির্ধারিত দিনে।

এই আসরে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় ট্রফিসহ প্রাইজ মানি ৫ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আছে গ্লোবাল নং ওয়ান হোম এপ্লায়েন্স ব্রান্ড “হায়ার বাংলাদেশ লিমিটেড” এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ট্রিপ টেইলর। পৃষ্ঠপোষক, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্নিভাল ইতোমধ্যেই পরিণত হয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসবমুখর মিলনমেলায়।

উল্লেখ্য, এই আয়োজন মূলত এসএসসি ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত। ক্রীড়ার পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

আয়োজকরা আশাবাদী, আগামীর দিনগুলোতে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচ ও বিপুল দর্শকসমাগমের মাধ্যমে হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন–৭ একটি স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ