রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। পরের ম্যাচেও দাপুটে জয় তুলে নিল সাগরগাড়ের দলটি। এবার সিলেট টাইটানসকে হারাল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম।

- Advertisement -

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৬ রান করে সিলেট। জবাবে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।

- Advertisement -
google news follower

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সিলেটের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে একের পর এক উইকেট।

একমাত্র আজমতউল্লাহ ওমরজাই ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ৪১ বলে ৪৪ রান করেন এই আফগান অলরাউন্ডার। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

- Advertisement -
islamibank

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ। একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।

১২৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেননি চট্টগ্রামের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। ওপেনিং জুটিতেই আসে ১১৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। জয় নিয়ে ফেরা হয়নি নাঈম শেখের। ফিফটি পূরণের পর ৫২ রানে থামেন তিনি।

এদিকে সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন আরেক ওপেনার রসিংটন। ফিফটির পূরণের পর ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। আর সাদমান অপরাজিত থাকেন ৭ রানে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ