নাজমুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে প্রাইভেটকার চালক নাজমুল আহসান হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহে নূর এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জিল্লুর রহিমের ছেলে কামরুল হাসান রাব্বি, শ্রীরামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রুবেল, আবদুল ওয়াদুদের ছেলে মো. মানিক এবং বড়ালিয়া গ্রামের আবদুল হাইর ছেলে মো. রিয়াজ। রায়ের সময় সব আসামি আদালতে অনুপস্থিত ছিল।

- Advertisement -
google news follower

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ জুন ঢাকার উত্তরা থেকে ভুয়া পরিচয় দিয়ে একটি রেন্ট-এ কারের প্রাইভেটকার ভাড়া নেয় আসামিরা। ওইদিন রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল এলাকায় এনে ওই গাড়ির চালক নাজমুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। নাজমুল চাপাইনবাবগঞ্জ পৌরসভার হুজাপুর গ্রামের মো. আনোয়ার হোসেন মালুর ছেলে।

এ ঘটনায় ২২ জুন গাড়ির মালিক শাহীন তারেক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। শাহীন ঢাকা দক্ষিণখান এলাকার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে।

- Advertisement -
islamibank

পরে চাঁদপুর থেকে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ। এর সূত্র ধরে কামরুল ও রুবেলকে গ্রেফতার করা হয়। ওইসময় তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরবর্তীতে তারা জামিনে বেরিয়ে যায়। ২০১৪ সালের ২০ অক্টোবর ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) মো. জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, চালক নাজমুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ৪২০ ধারায় আসামিদের আরো ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা সবাই পলাতক রয়েছে।

জয়নিউজ/মনির/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ