আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হক অভিযোগ গঠনের আদেশ দেন।

- Advertisement -
google news follower

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়।

আলোচিত এ হত্যা মামলা গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান মহানগর দায়রা জজ।

- Advertisement -
islamibank

মামলার অভিযোগপত্রে ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযোগ গঠনের শুনানি ঘিরে আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি ও কে সি দে রোডসহ আশপাশের এলাকায় পুলিশকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এ সময় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদমাধ্যমকর্মীদের পরিচয়পত্র দেখিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়।

পরে সেনাবাহিনীর একটি টহল দল আদালত এলাকায় পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আনা হলে তার অনুসারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তার অনুসারীরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৯ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ