হাটহাজারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় বাইক আরোহী ভাগিনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী মামাও।

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ভাগিনার নাম আরিফ (১৯)। তিনি উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ির আবদুর শুক্কুরের ছেলে।

হতাহতদে স্বজনরা জানান, মামা ভাগিনা মিলে পারিবারিক একটি কাজে হাটহাজারী নন্দীরহাট এলাকার দিকে গিয়েছিলেন।

- Advertisement -
islamibank

সেখান থেকে ফিরে আসার পথে চট্টগ্রাম-অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে একটি রিকশা পড়ে যায়। তখন বাইক চালক মামুন ব্রেক করলে দুর্ঘটনার স্বীকার হয়ে বাইকের পেছনে থাকা ভাগিনা আরিফ সড়কে পড়ে যায়।

এসময় পাশ দিয়ে যাওয়া নগরমুখী একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পিষ্ট হয়ে আরিফ গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত বাইক চালক নিহতের মামা মামুন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

রাউজান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। আমাদের একটি টিম গেছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ