নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, জামায়াতের নিন্দা-প্রতিবাদ

অনলাইন ডেস্ক

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী কাজে বাধা প্রদান ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

- Advertisement -

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

- Advertisement -
google news follower

তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা প্রদান একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা প্রদান গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ