রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

- Advertisement -

শনিবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

- Advertisement -
google news follower

এতে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। বিশেষ করে গণপরিবহন হিসেবে রেলপথকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষিতে রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

- Advertisement -
islamibank

একই সঙ্গে কোনো প্রকার নাশকতা, সন্দেহজনক তৎপরতা বা রেলযাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষতিসাধনের প্রচেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ কল করেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ