চন্দনাইশে অস্ত্রসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

- Advertisement -

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটক যুবকের নাম ইমরুল কায়েস (৪১)। সে দোহাজারী পৌরসভার খাঁনবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে দোহাজারীতে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস নামে একব্যক্তিকে আটক করা হয়।

- Advertisement -
islamibank

প্রয়োজনীয় তদন্ত শেষে আটক ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, আটক ইমরুল কায়েসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ